খুলনা মহানগর পুলিশের (কেএমপি) তৎপরতায় নগরীর দুটি আবাসিক হোটেলে অসামাজিক কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। গত ২০ অক্টোবর, ২০২৫ তারিখ রাতে খুলনা সদর থানা পুলিশ এই অভিযান পরিচালনা করে।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডাক বাংলা মোড়স্থ হোটেল খুলনা গার্ডেন আবাসিক এবং লোয়ার যশোর রোডস্থ হোটেল এনিটা আবাসিকে একইসাথে অভিযান চালানো হয়। এই অভিযানে অসামাজিক কার্যক্রমে লিপ্ত থাকা অবস্থায় হাতেনাতে ১১ জনকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন: ১) হাসিব (২৫), পিতা-মোঃ আলম, সাং-রেলওয়ে নিউ কলোনী, থানা-খুলনা সদর, ২) সোনিয়া খাতুন (২৩), পিতা-সিরাজুল ইসলাম, সাং-কৈখালী, থানা-সাতক্ষীরা সদর, জেলা-সাতক্ষীরা, ৩) লিমা খাতুন (২৩), পিতা-মোঃ লিটন, সাং-সরিষামুড়ি, থানা-বেতাগী, জেলা-বরগুনা, ৪) অনু আক্তার (১৯), পিতা-মোঃ লিটন শেখ, সাং-দক্ষিণ নন্দনপুর, থানা-রূপসা, জেলা-খুলনা, ৫) ফারা হোসেন ইতি (৩৬), পিতা-মৃত: আফতাব হোসেন, সাং-সোনাখালি, থানা-ফকিরহাট, জেলা-বাগেরহাট, এ/পি সাং-হাফিজনগর, থানা-সোনাডাঙ্গা মডেল, ৬) রমজান মোড়ল (২৪), পিতা-আমজেদ, সাং-বাধাল, শ্রীফলতলা, থানা-রূপসা, জেলা-খুলনা, ৭) নয়ন মোল্যা (৩২), পিতা-বারেক মোল্যা, সাং-খালিশপুর তৈয়বা কলোনী, থানা-খালিশপুর, ৮) মোঃ মাকসুদুল ইসলাম (২৪), পিতা-মোঃ সুরমান মোল্যা, সাং-পাতাখালী, থানা-শ্যামনগর, জেলা-সাতক্ষীরা, ৯) সাব্বির হাওলাদার (১৮), পিতা-মোঃ সোহাগ হাওলাদার, সাং-কলবাড়ী, থানা-নলছিটি, জেলা-ঝালকাঠি, ১০) ফাতেমা (২৮), পিতা-ঈমান খান, সাং-মহাজন, থানা-নড়াগাতী, জেলা-নড়াইল এবং ১১) তামান্না (৩০), পিতা-গহর আলী হাওলাদার, সাং-টুটপাড়া দিলখোলা রোড, থানা-খুলনা সদর, খুলনা।খুলনা সদর থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মামলা দায়ের করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এই ধরনের অসামাজিক কার্যকলাপ বন্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়। খুলনা মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কেএমপির এই অভিযান জনমনে স্বস্তি এনেছে।নিউজ সোর্স:খুলনা মহানগর পুলিশ (কেএমপি)

