সর্বশেষ
এপ্রিল ১০, ২০২৬

“NEWS BD 24” এর রিপোর্টের পর ভুক্তভোগীর সাথে আলোচনায় বসেছেন সেই জামায়েত নেতা! ডিসেম্বরের মধ্যে টাকা ফেরতের আশ্বাস!

Spread the love

প্রবাসে পাঠানোর নাম করে দরিদ্র পরিবারের সন্তান হাফেজ মোহাম্মদ জুবায়ের আহমদের কাছ থেকে ৩ লক্ষ ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠার পর অবশেষে সুর নরম করলেন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর ইকবাল সালাম চৌধুরী। গত ১৮ অক্টোবর NEWS BD 24-এ তাঁকে নিয়ে প্রকাশিত চাঞ্চল্যকর প্রতিবেদনের জেরে তিনি ভুক্তভোগীর সাথে যোগাযোগ করে টাকা ফেরতের আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে।ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় গণ্যমান্য দুজন ব্যক্তিকে সঙ্গে নিয়ে জামায়াত নেতা ইকবাল সালাম চৌধুরী ভুক্তভোগী হাফেজ জুবায়েরের সাথে আলোচনায় বসেছেন। এই বৈঠকে তিনি আগামী ডিসেম্বরের মধ্যে ভুক্তভোগী জুবায়ের কে টাকা ফেরত দেবেন বলে অঙ্গীকার করেছেন।জানা যায়, মনরাজ এলাকার অসচ্ছল যুবক হাফেজ মোহাম্মদ জুবায়ের আহমদকে প্রবাসে পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে প্রভাবশালী জামায়াত নেতা ইকবাল সালাম চৌধুরী আড়াই বছর আগে ওই বিপুল পরিমাণ অর্থ গ্রহণ করেন। পরিবারটি জায়গা-জমি বিক্রি করে শেষ সম্বলটুকু তুলে দিয়েছিল নেতার হাতে। কিন্তু দীর্ঘ আড়াই বছরেরও বেশি সময় ধরে জুবায়েরের প্রবাস যাত্রা আটকে থাকে। টাকা ফেরত বা বিদেশে পাঠানোর বিষয়ে কোনো সঠিক জবাব না মেলায় পরিবারটি চরম হতাশায় ভুগছিল। এমনকি স্থানীয় সালিশেও কোনো প্রতিকার মেলেনি বলে অভিযোগ ওঠে।গত ১৮ অক্টোবর NEWS BD 24-এর পেজে এ বিষয়ে সবিস্তারে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি প্রকাশের পর পরই বিষয়টি স্থানীয় ও রাজনৈতিক মহলে ব্যাপক সমালোচনার জন্ম দেয় এবং অভিযুক্ত নেতার উপর চাপ সৃষ্টি হয়। এই জনমতের চাপেই তিনি অবশেষে ভুক্তভোগী পরিবারের সাথে সমঝোতায় আসতে বাধ্য হয়েছেন।ভুক্তভোগী পরিবারটি আপাতত এই আশ্বাসে সন্তোষ প্রকাশ করলেও ডিসেম্বরের মধ্যে টাকা হাতে না আসা পর্যন্ত তারা প্রতীক্ষায় থাকবে বলে জানিয়েছে। স্থানীয় সচেতন মহল মনে করছে, সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন এবং জনমতের চাপেই একজন প্রভাবশালী নেতার এমন নতি স্বীকার প্রমাণ করে, এখনো সত্যের জয় হয়। তারা আশা করছেন, জামায়াত নেতা তার অঙ্গীকার রক্ষা করবেন এবং ভুক্তভোগী পরিবার তাদের কষ্টার্জিত অর্থ দ্রুত ফিরে পাবে। এই ঘটনা সাংগঠনিক ক্ষেত্রেও দৃষ্টান্ত স্থাপন করবে বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *