সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

ইরাকে প্রবাসীর সঙ্গে প্রতারণা! বন্ধুত্বের আড়ালে ভয়ংকর ফাঁদ

Spread the love

ইরাকে অবস্থানরত দিনাজপুরের যুবক মোঃ নুর সাকিবের জীবনে নেমে এসেছে এক ভয়াবহ দুঃস্বপ্ন। দীর্ঘ তিন বছর ধরে লেনদেনের সম্পর্ক থাকা এক ব্যক্তির হাতে তিনি হারিয়েছেন কষ্টার্জিত টাকা।সাকিব জানান, তিনি ইরাকে ছোট ব্যবসা পরিচালনা করতেন এবং প্রবাসী বাংলাদেশিদের বিকাশ সেবা দিতেন। এতে অনেকের উপকার হতো, কারণ অনেক সময় লোকজন অফিস থেকে বের হতে পারতেন না। তার এমন উদ্যোগে প্রবাসীদের মধ্যে আস্থা তৈরি হয়েছিল।গত ২৫ সেপ্টেম্বর (২০২৫) সন্ধ্যায় তিনি নিয়ম অনুযায়ী টাকা ছাড়তে গেলে দেখতে পান, যাকে টাকা ছাড়ার কথা, সে উধাও। স্থানীয়দের ভাষ্যমতে, ওই ব্যক্তি অফিস ছেড়ে পালিয়েছে। কেউ কেউ বলেন, সে এয়ারপোর্টের দিকেই চলে গেছে।সাকিব বলেন, “আমি ওই ছেলেটার সঙ্গে তিন বছর ধরে লেনদেন করতাম। ২৫ সেপ্টেম্বর আমি ৭৫ হাজার টাকা ছাড়ি। কিন্তু পরদিন জানতে পারি সে আর নেই। এখন আমাকে ব্লক করে দিয়েছে।”তিনি আরও জানান, প্রতারণাকারী ব্যক্তির বাড়ি সিলেটের জাফলং চা বাগানের ইসলামপুর এলাকায়। তার বাবার নাম শফিক মিয়া।নুর সাকিব অনুরোধ করেছেন, যদি কেউ ওই ব্যক্তিকে চিনে থাকেন বা এয়ারপোর্ট এলাকায় অবস্থান করে থাকেন, তাহলে যেন দ্রুত যোগাযোগ করে সহায়তা করেন।তিনি বলেন, “ভাই আমি দিনাজপুরের মানুষ, কষ্টের টাকাটা হারিয়ে নিঃস্ব হয়ে গেছি। দয়া করে কেউ যদি সাহায্য করতে পারেন, আমাকে একটু সহায়তা করুন।”এ বিষয়ে স্থানীয় বাংলাদেশি প্রবাসীরা বলেন, “বিদেশে থাকা অবস্থায় এ ধরনের প্রতারণা এখন উদ্বেগজনকভাবে বাড়ছে। টাকা লেনদেনের আগে সবাইকে সচেতন হতে হবে।”সূত্রঃ প্রবাসী নুর সাকিবের ব্যক্তিগত বিবৃতি, ইরাক (সংগ্রহ: newsbd24live টিম)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *