সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

সিলেটে এয়ারপোর্ট থানার চেকপোস্টে ৫৭০ বোতল ভারতীয় মদসহ পিকআপ আটক

Spread the love

সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার একটি বিশেষ অভিযানে ৫৭০ বোতল ভারতীয় বিদেশি মদসহ একটি ডিআই পিকআপ জব্দ করা হয়েছে।বুধবার (১৬ অক্টোবর ২০২৫) ভোর ৫টা ৩০ মিনিটে এয়ারপোর্ট থানার এসআই (নিঃ) মো. সেলিম মিয়া সঙ্গীয় ফোর্সসহ নিয়মিত তল্লাশি চৌকি পরিচালনা করছিলেন। অভিযানের সময় সিলেট ক্লাবের সামনে সন্দেহভাজন একটি ছোট ডিআই পিকআপকে থামানোর সংকেত দিলে পিকআপচালক ও সঙ্গে থাকা অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি দ্রুত গাড়িটি ফেলে পালিয়ে যায়।পরবর্তীতে পুলিশ পিকআপটি তল্লাশি করে ৫৭০ বোতল ভারতীয় বিদেশি মদ উদ্ধার করে। গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ন-২১-৫৫২৩।এয়ারপোর্ট থানা পুলিশ সূত্রে জানা যায়, জব্দ করা মদের আনুমানিক বাজারমূল্য কয়েক লক্ষ টাকা। ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।এ ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই (নিঃ) মো. সেলিম মিয়া বলেন,> “মাদকবিরোধী অভিযানে আমরা সর্বদা সক্রিয়। এই মদ কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা খতিয়ে দেখা হচ্ছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *