সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

তেজগাঁও থানার দোয়া মাহফিলে কান্নার স্রোত, ‘আমরা ভুলবো না’

Spread the love

রাজধানীর মিরপুরের রূপনগর এলাকায় কেমিক্যাল গুদাম ও পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতার কামনায় তেজগাঁও থানার উদ্যোগে এক বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।বুধবার বাদ আছর তেজগাঁও জোনের উদ্যোগে শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নের প্রত্যাশায় বাইতুশ শরফ জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।এ সময় উপস্থিত ছিলেন তেজগাঁও জোনের কর্মকর্তা, পুলিশ সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মুসল্লিবৃন্দ। দোয়া ও মোনাজাতে অগ্নিকাণ্ডে নিহতদের রূহের মাগফিরাত, আহতদের সুস্থতা এবং দুর্ঘটনাপ্রবণ এলাকা থেকে ঝুঁকিপূর্ণ কেমিক্যাল গুদাম অপসারণের আহ্বান জানানো হয়।স্থানীয়রা জানান, এই ধরনের উদ্যোগ শুধু মানবিক দায়িত্ব নয়, বরং সমাজে শান্তি ও ঐক্য প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তেজগাঁও থানার কর্মকর্তারা বলেন, “আমরা শুধু আইন প্রয়োগ নয়, সমাজের সার্বিক কল্যাণেও কাজ করতে চাই।”উল্লেখ্য, সম্প্রতি রূপনগরের শিয়ালবাড়ি এলাকায় কেমিক্যাল ও গার্মেন্টস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বেশ কয়েকজন প্রাণ হারান এবং বহু শ্রমিক আহত হন। এই মর্মান্তিক ঘটনার পর এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *