সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে দালাল চক্রের ৫ জন গ্রেফতার

Spread the love

কুড়িগ্রাম জেলা পুলিশের বিশেষ অভিযান ২৫০ শয্যা বিশিষ্ট কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের রোগীদের বিরুদ্ধে হেনস্থা ও নাক কাপড়ে দালাল চক্রের কার্যক্রম বন্ধে ফলপ্রসূ হয়েছে। সদর থানাসহ সদর ফাঁড়ি পুলিশের যৌথ চৌকস টিম গত ১৪ ও ১৫ অক্টোবর রাতে অভিযান চালিয়ে মোট ৫ জন দালালকে গ্রেফতার করেছে।গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন –নাহিদ ইসলাম (২৭) — সদর, কৃষ্ণপুর হাসপাতাল পাড়ামোঃ নুর হোসেনমোঃ রায়হান মিয়া (২৭)আনোয়ার (৩০) — মধ্যপাড়ামোঃ মারুফ মিয়া (৪০) — সরদারপাড়াপুলিশ মিডিয়া সেল ও পুলিশি সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, স্থানীয় জনগণের দমনমূলক অভিযোগ এবং হাসপাতালের অভ্যন্তরে দালালদের অবৈধ কর্মকাণ্ড বৃদ্ধির কারণেই জেলা পুলিশের উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়েছে। কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মোঃ বজলার রহমান জানান, “কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে দালালদের উপদ্রব বৃদ্ধি পেয়েছে, তাই আমরা অবিলম্বে ব্যবস্থা নিয়েছি। হাসপাতালটিকে শতভাগ দালালমুক্ত করার লক্ষ্যে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”বর্তমানে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ আরও বলেছে, অপর দালাল চক্রের সক্রিয় সদস্যদের শনাক্ত করতে ছড়িয়ে থাকা তথ্য ও মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে যোগসূত্র অনুসন্ধান করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *