রাজধানীর তেজগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে এক কোটি ২০ লাখ টাকা জরিমানা ও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের স্মাগলিং অ্যান্ড ফেক কারেন্সি টিম।গ্রেফতারকৃত ব্যক্তির নাম নজরুল ইসলাম ওরফে সোহাগ।ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৪ অক্টোবর ২০২৫) বেলা আনুমানিক ৪টা ৪০ মিনিটে অভিযান চালিয়ে তেজগাঁও এলাকা থেকে নজরুল ইসলামকে গ্রেফতার করা হয়।বিভাগের কর্মকর্তারা জানান, গ্রেফতারকৃত নজরুল ইসলাম তেজগাঁও থানার সিআর মামলা নং ১৪৫/১৮ এর আসামি। এনআই অ্যাক্টের ১৩৮ ধারায় আদালত তাকে এক কোটি ২০ লাখ টাকা জরিমানা এবং এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।সূত্র: ঢাকা মহানগর পুলিশ

