মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি প্রবাসী আরিফ হোসেনের মর্মান্তিক মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে দুঃখজনক হলেও সত্য, তার পরিবারের কারও সঙ্গে এখনো যোগাযোগ সম্ভব হয়নি। দেশ-বিদেশের প্রবাসীদের মধ্যে গভীর শোক এবং উদ্বেগ ছড়িয়ে পড়েছে।প্রবাসী সূত্রে জানা গেছে, আরিফ হোসেন কাজের উদ্দেশ্যে কয়েক বছর আগে মালয়েশিয়া যান। সম্প্রতি তিনি মৃত্যুবরণ করেন। কিন্তু স্থানীয় কর্তৃপক্ষ বা বাংলাদেশি কমিউনিটির কেউই এখন পর্যন্ত তার পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারেননি। ফলে তার মরদেহ বর্তমানে মালয়েশিয়ার পুলিশের হেফাজতে রয়েছে।পাসপোর্টের তথ্য অনুযায়ী, মৃত প্রবাসীর নাম আরিফ হোসেন, পিতা বাবুল মিয়া, মাতা জাহানারা বেগম। তিনি লক্ষীপুর সদর উপজেলার রসুলগঞ্জ চরমন্ডল গ্রামের বাসিন্দা।পাসপোর্ট নম্বর A18059155, জন্ম তারিখ ২০ জানুয়ারি ১৯৮৯, জন্মস্থান লক্ষীপুর, বাংলাদেশ।প্রবাসী কমিউনিটি জানিয়েছে, মৃতদেহ দেশে পাঠানোর জন্য দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ প্রয়োজন। কিন্তু কেউ তাদের খুঁজে পাচ্ছেন না। কেউ যদি আরিফের পরিবারকে চিনে থাকেন, অনুগ্রহ করে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।যোগাযোগের জন্য মালয়েশিয়া প্রবাসী মামুনের নাম ও ফোন নম্বর দেওয়া হয়েছে: +60 14-742 3329।বাংলাদেশি প্রবাসী ফেসবুক গ্রুপে পোস্টটি ভাইরাল হয়েছে। সবাই অনুরোধ জানিয়েছেন, পোস্টটি যত বেশি সম্ভব শেয়ার করা হোক যেন আরিফের পরিবারের কাছে এই হৃদয়বিদারক সংবাদ পৌঁছায়।উৎস: Md Rana (মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশ ফেসবুক গ্রুপ)

