সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

দলীয় শৃঙ্খলা ভঙ্গ না কি রাজনৈতিক ষড়যন্ত্র?মুনতাসির মাহমুদের সাময়িক অব্যাহতি!

Spread the love

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের কেন্দ্রীয় সংগঠক মুনতাসির মাহমুদ-কে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাময়িকভাবে সকল সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দিয়েছে।রবিবার (১২ অক্টোবর ২০২৫) এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় রূপায়ন ট্রেড সেন্টার, বাংলামোটর, ঢাকা থেকে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি একটি লিখিত কারণ দর্শানো নোটিশ প্রদান করে। নোটিশে বলা হয়, মুনতাসির মাহমুদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশে তাকে দলের সকল সাংগঠনিক দায়িত্ব থেকে তাৎক্ষণিকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।এছাড়া তাকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। নোটিশটি স্বাক্ষর করেন সামিয়া ফারজানা দিনা, সদস্য, কেন্দ্র সেল, এনসিপি। ব্যাখ্যা প্রেরণের গন্তব্য হিসেবে নির্ধারণ করা হয়েছে শৃঙ্খলা কমিটির প্রধান অ্যাডভোকেট আব্দুল্লাহ আল-আমিনের ঠিকানা।দলের একাধিক সূত্র জানিয়েছে, মুনতাসির মাহমুদের বিরুদ্ধে সম্প্রতি কিছু অভ্যন্তরীণ সিদ্ধান্ত ও নির্দেশনা উপেক্ষা করে স্বাধীন কার্যক্রম পরিচালনার অভিযোগ উঠেছিল। দলীয় নেতারা বলছেন, বিষয়টি অভ্যন্তরীণ তদন্তের অংশ হিসেবে বিবেচিত হচ্ছে, তবে স্থায়ী বহিষ্কারের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।এনসিপির অভ্যন্তরে এই সিদ্ধান্ত নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকে বলছেন, এটি হতে পারে দলীয় শৃঙ্খলা জোরদারের একটি পদক্ষেপ। তবে অন্য একটি পক্ষের মতে, সাম্প্রতিক রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই এমন সিদ্ধান্ত দলের ভেতরে নতুন বিভাজন তৈরি করতে পারে।প্রসঙ্গত, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সাম্প্রতিক সময়ে তরুণ রাজনীতিক ও নতুন প্রজন্মের অংশগ্রহণে বেশ সক্রিয় হয়ে উঠেছে। দলটির সাংগঠনিক পুনর্গঠন প্রক্রিয়ার মধ্যেই এই সিদ্ধান্ত নতুন প্রশ্নের জন্ম দিয়েছে।সূত্র: জাতীয় নাগরিক পার্টি – এনসিপি কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির অফিসিয়াল নোটিশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *