সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

খুলনায় হোটেল ব্যবসার আড়ালে অসামাজিক কার্যকলাপ একসাথে ২০ জন আটক

Spread the love

খুলনা মহানগর পুলিশের সদর থানা পুলিশ ২১ সেপ্টেম্বর ২০২৫ রাত ৭টা ৩০ মিনিটে এক বিশেষ অভিযানে খুলনার বিভিন্ন আবাসিক হোটেলে অসামাজিক কার্যক্রমে জড়িত ২০ জনকে গ্রেফতার করেছে। অভিযান চালানো হয় হোটেল আর্কেডিয়া আবাসিক, হোটেল গার্ডেন আবাসিক এবং হোটেল সবুজ বাংলা আবাসিকে।গ্রেফতারকৃতদের মধ্যে পুরুষ ও নারী উভয়েই রয়েছেন। তাদের বাড়ি খুলনা, যশোর, নড়াইল, কুষ্টিয়া ও বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, দীর্ঘদিন ধরে এসব হোটেলে অসামাজিক কার্যক্রম চলছিল বলে অভিযোগ ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই ২০ জনকে হাতেনাতে ধরা হয়।পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং এ ধরনের কার্যক্রমে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *