সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

লেভেল প্লেয়িং ফিল্ড না থাকলে নির্বাচন সুষ্ঠু হবে না: জামায়াত

Spread the love

বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল এবং সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বর্তমান সময় উপযুক্ত জুলাই সনদ এবং জুলাই ঘোষণার আইনি ভিত্তি দেওয়ার। তিনি প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলেন, “আপনি সবাইকে ডাকুন। কনস্টিটিউশনাল অর্ডারের মাধ্যমে বা গণভোটের মাধ্যমে জুলাই সনদকে আইনি ভিত্তি দিয়ে নির্বাচন করুন। এখনই সময়।”বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেইটে অনুষ্ঠিত বিক্ষোভপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, কেউ কেউ বলছেন এটা করা যাবে না, ওটা করা যাবে না। কিন্তু তিনি সতর্ক করে বলেন, “যদি নির্বাচনের আগে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য ঠিক না হয়, তাহলে বিদ্যমান কাঠামোয় আবারও ফ্যাসিবাদী শাসনের জন্ম হবে। বাংলার মানুষ তা মেনে নেবে না।”তিনি সরকারের উদ্দেশ্যে বলেন, “আপনারা লেভেল প্লেয়িং ফিল্ড মেইনটেইন করতে পারছেন না। তাহলে সুষ্ঠু নির্বাচন কীভাবে হবে? আমাদের দাবি—জুলাই সনদকে আইনি ভিত্তি দিন, সাংবিধানিক অর্ডার জারি করুন, গণভোট দিন, ফ্যাসিবাদের কার্যক্রম স্থগিত করুন। নির্বাচনের আগে দৃশ্যমান বিচার নিশ্চিত করুন।”অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, পিআর (প্রতিনিধিত্বমূলক নির্বাচন) বাস্তবায়নের জন্য জনগণকে গণভোটের মাধ্যমে অংশ নিতে হবে। সার্ভে অনুসারে ৭০ শতাংশ মানুষ পিআরের পক্ষে, এবং ঐকমত্য কমিশনের ৩১ দলের মধ্যে ২৫টি দল পিআরের পক্ষে অবস্থান নিয়েছে। তিনি বলেন, “গণভোটে জনগণ যা মানে, সরকারকে তা মানতে হবে।”বিক্ষোভ মিছিলটি বায়তুল মোকাররম দক্ষিণ গেইট থেকে শুরু হয়ে জিপিও মোড়, পল্টন মোড়, জাতীয় প্রেসক্লাবের সামনে দিয়ে মৎস্য ভবন মোড়ে শেষ হয়। এতে জামায়াতের নেতাকর্মীসহ হাজার হাজার মানুষ অংশ নেন।সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের আমীর নূরুল ইসলাম বুলবুল। বক্তব্য রাখেন সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও ড. এ. এইচ. এম. হামিদুর রহমান আজাদ। এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যনির্বাহী ও কর্মপরিষদ সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *