বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়ন্স লিগে আজ অভিষেক হলো তরুণ গোলরক্ষক জোয়ান গার্সিয়ার। বিশেষ মুহূর্ত এটি কেবল বার্সার জন্য নয়, গার্সিয়ার ক্যারিয়ারেও—কারণ এটাই তার প্রথম চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ।অভিষেক ম্যাচেই দুর্দান্ত প্রভাব বিস্তার করেছেন তিনি। একটি অবিশ্বাস্য সেভের মাধ্যমে নিউক্যাসলকে গোল থেকে বঞ্চিত করেন এই স্প্যানিশ গোলকিপার। ওই সেভটি না এলে হয়তো এখনই স্কোরলাইনে এগিয়ে থাকত ইংলিশ ক্লাবটি।বিগত এক দশকেরও বেশি সময় ধরে ইউরোপিয়ান মঞ্চে গোলকিপার পজিশন বার্সেলোনার জন্য বারবার হতাশার কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই স্বাভাবিকভাবেই কাতালান ক্লাবের সমর্থকরা গার্সিয়ার পারফরম্যান্সে নতুন আশার আলো খুঁজে পাচ্ছেন। এই মৌসুমে তার কাছ থেকে ধারাবাহিকতা ও ভিন্ন মাত্রার পারফরম্যান্স আশা করছে সবাই।


