সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

ট্রাম্পের নতুন তালিকায় ভারত-পাকিস্তান-চীন! মাদক উৎপাদন ও পাচারে অভিযুক্ত ২৩ দেশ

Spread the love

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তান, ভারত, চীন ও পাকিস্তানসহ ২৩টি দেশকে মাদক উৎপাদন ও পাচারের জন্য অভিযুক্ত করেছেন। সোমবার কংগ্রেসে জমা দেওয়া তাঁর প্রেসিডেন্সিয়াল ডিটারমিনেশনে বলা হয়েছে, এসব দেশ অবৈধ মাদক ও প্রিকিউরসার কেমিক্যাল উৎপাদন এবং মার্কিন যুক্তরাষ্ট্রে পাচারের মাধ্যমে আমেরিকান জনগণের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে।হোয়াইট হাউস জানিয়েছে, এই তালিকাকে “মেজর’স লিস্ট” নামে কংগ্রেসে পেশ করা হয়েছে। ট্রাম্পের মতে, অবৈধ মাদক ও সংশ্লিষ্ট রসায়নিক উৎপাদনকারী দেশগুলোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না নিলে মার্কিন নাগরিকদের জীবন আরও বিপদের মুখে পড়বে।বিশ্লেষকদের মতে, তালিকায় ভারতের নাম আসা দক্ষিণ এশিয়ার কূটনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক সৃষ্টি করতে পারে। কারণ, ভারত নিজেকে বিশ্বব্যাপী অবৈধ মাদকবিরোধী যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী দেশ হিসেবে দাবি করে আসছে। অন্যদিকে পাকিস্তান ও আফগানিস্তান দীর্ঘদিন ধরেই আফিম ও হেরোইন উৎপাদন ও পাচারে অভিযুক্ত।এই তালিকায় লাতিন আমেরিকার কিছু দেশও রয়েছে বলে জানা গেছে, যারা কোকেইন ও সিন্থেটিক ড্রাগ পাচারের কারণে ওয়াশিংটনের নজরে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *