সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

স্কালোনির বিস্ফোরক দাবি এমএলএস এখন লিগা এমএক্সের সমকক্ষ

Spread the love

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি উত্তর আমেরিকার ফুটবলকে ঘিরে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন। তাঁর মতে, যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার এমএলএস এতটাই দ্রুত উন্নতি করেছে যে এখন এটি আর মেক্সিকোর লিগা এমএক্সের থেকে আলাদা করে চেনা যায় না।মিয়ামিতে আয়োজিত এ নিউ এএফএ এরা শীর্ষক এক অনুষ্ঠানে স্কালোনি বলেন, এমএলএস এখন লিগা এমএক্সের সমান মানসম্পন্ন লিগ। সাম্প্রতিক বছরগুলোতে লিগস কাপের আসরে মেক্সিকান দলগুলো সেমিফাইনালে পৌঁছাতেও পারেনি, সেখানে এমএলএসের দলগুলো আধিপত্য দেখিয়েছে।স্কালোনি আরও বলেন, মার্কিন লিগ শুধু মাঠেই নয়, গণমাধ্যম ও বাণিজ্যিক দিক থেকেও দ্রুত এগিয়ে যাচ্ছে। লিওনেল মেসি, সার্জিও বুসকেটসের মতো তারকা খেলোয়াড়দের উপস্থিতি এমএলএসকে বিশ্ব ফুটবলের কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।জাতীয় দলের খেলোয়াড় নির্বাচনের প্রসঙ্গে স্কালোনি স্পষ্ট করে দেন যে কারও লিগ নয়, মূলত পারফরম্যান্সই তাঁর কাছে বড় বিষয়। তাঁর ভাষায়, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মাঠের পারফরম্যান্স। খেলোয়াড় শক্তিশালী লিগে খেললে ভালো, তবে এমএলএস কিংবা লিগা এমএক্স উভয়ই প্রতিযোগিতামূলক।উল্লেখযোগ্য যে, সর্বশেষ ফিফা ম্যাচ ডেতে আর্জেন্টিনা দলে এমএলএস থেকে ডাকা হয়েছে লিওনেল মেসি ও রদ্রিগো ডে পলকে, তবে লিগা এমএক্স থেকে কোনো খেলোয়াড় সুযোগ পাননি।ফলাফল স্পষ্ট, দীর্ঘদিন ধরে কনকাকাফ অঞ্চলে লিগা এমএক্সের যে ঐতিহ্যবাহী প্রভাব ছিল, তা এখন চ্যালেঞ্জের মুখে। এমএলএসের দ্রুত উত্থান উত্তর আমেরিকার ফুটবলের ক্ষমতার ভারসাম্য বদলে দিচ্ছে।সূত্র Marca

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *