সর্বশেষ
মার্চ ২২, ২০২৬

জাপানি প্লাস্টিক যা ৩ ঘণ্টায় গলে যায়—সমুদ্র দূষণের নতুন সমাধান

Spread the love

জাপানের রিকেন গবেষণা প্রতিষ্ঠান সাম্প্রতিক সময়ে এমন এক নতুন ধরনের প্লাস্টিক উদ্ভাবন করেছে, যা সমুদ্র দূষণ কমানোর ক্ষেত্রে এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। এই বিশেষ প্লাস্টিক সমুদ্রের পানিতে মাত্র ২–৩ ঘণ্টার মধ্যে সম্পূর্ণভাবে গলে যায় এবং কোনো ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক তৈরি করে না। বরং এটি সমুদ্রের ব্যাকটেরিয়ার জন্য পুষ্টি হিসেবে ব্যবহারযোগ্য হয়ে যায়।গবেষকরা জানান, ব্যবহারিক ক্ষেত্রে এই প্লাস্টিক সাধারণ প্লাস্টিকের মতোই শক্ত ও টেকসই। কিন্তু পরিবেশে পড়লেই তা অদৃশ্য হয়ে যায়। এছাড়া মাটিতে পড়লে এটি ১০ দিনের মধ্যে ভেঙে যায় এবং মাটিকে উর্বরতায় সহায়তা করে।বিশ্বে প্রতি মিনিটে সমুদ্রে এক ট্রাকের সমপরিমাণ প্লাস্টিক ফেলা হয়। এই প্রযুক্তি যদি দ্রুত বাস্তবায়িত হয়, তাহলে সেই ভয়ঙ্কর প্রবণতা বন্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইতিমধ্যেই প্যাকেজিং শিল্প এই উদ্ভাবনের প্রতি আগ্রহ দেখিয়েছে এবং শিগগিরই এটি বাজারে আসার সম্ভাবনা রয়েছে।বিশ্বজনীন পরিবেশগত সমস্যার সমাধানের পথে এটি মানবজাতির জন্য এক বিশাল অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।তথ্যসূত্র: রিকেন (জাপানের গবেষণা প্রতিষ্ঠান), রয়টার্স, জেডএমই সায়েন্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *