সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

৩ লক্ষাধিক টাকার গাঁজাসহ কুষ্টিয়ার দুই নারী আটক

Spread the love

নিজস্ব প্রতিবেদক | newsbd24liveফরিদপুর:

ফরিদপুর জেলার কোতয়ালী থানার মাচ্চর আমীরাবাদ রেল স্টেশন এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০ এর এক বিশেষ অভিযানে আনুমানিক ৩ লাখ ৩০ হাজার টাকা মূল্যের ১১ কেজি গাঁজাসহ দুইজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।র‌্যাব সূত্রে জানা গেছে, সোমবার (১১ নভেম্বর ২০২৫) দুপুর অনুমান ১২টা ৩০ মিনিটে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় মাদক বহনের সময় দুইজনকে আটক করা হয়।গ্রেফতারকৃতরা হলেন—১। তিলকজান (৫০), স্বামী মোঃ নবির মন্ডল, সাং- ভাগজতচর, থানা- দৌলতপুর, জেলা- কুষ্টিয়া২। কহিনুর বেগম (৪৮), স্বামী আসমত বেপারী, সাং- ক্রোফটনগর, থানা- দৌলতপুর, জেলা- কুষ্টিয়ার‌্যাব জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে গাঁজাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে ফরিদপুর, রাজবাড়ী, মাগুরা ও কুষ্টিয়াসহ বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল।প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, তিলকজানের বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ৪টি মাদক মামলা এবং কহিনুর বেগমের বিরুদ্ধে ২টি মাদক মামলা রয়েছে।উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ফরিদপুর কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।র‌্যাব-১০ জানায়, তারা দেশের তরুণ সমাজকে মাদক নামক ভয়াল ছোবল থেকে রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। র‌্যাব বিশ্বাস করে, “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতির বাস্তবায়ন ছাড়া সমাজে শান্তি ও উন্নয়ন সম্ভব নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *