মোঃ শাহনুর রহমান লিমন, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ
নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, “দেশের স্বার্থে একটি ভালো নির্বাচনের কোনো বিকল্প নেই। স্বাধীন বাংলাদেশের ইতিহাসে আসন্ন নির্বাচন হবে এক ভিন্ন মাত্রার।”বুধবার (৩ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সাংবাদিকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরও জানান, ভুয়া সাংবাদিকদের অনুপ্রবেশ ঠেকাতে মিডিয়া কার্ডে কিউআর কোড যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি গত দেড় দশকে ক্ষতিগ্রস্ত নির্বাচনী ব্যবস্থার উন্নয়নে সবার দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।ইসি সানাউল্লাহ জানান, প্রতি ভোটারের গড়ে তিন থেকে সাড়ে তিন মিনিট সময় লাগছে দুটি ভোট প্রদানে।
ভোটের দিনে গণমাধ্যমের অবাধ চলাচল নিশ্চিত করা হবে বলেও আশ্বাস দেন তিনি।একই অনুষ্ঠানে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কমিশন এখন নির্বাচনী জোয়ারে কাজ করছে। তিনি আরও বলেন, সরকারের সাথে সঙ্গতি রেখে “শতাব্দীর সেরা নির্বাচন” আয়োজনের লক্ষ্যে নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছে।
