সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

সিরাজদিখানে কৃষকের জমিতে নেমে ধান কেটে দিলেন বিএনপি মনোনীত প্রার্থী শেখ মোঃ আব্দুল্লাহ

Spread the love

মোঃ মাইউদুর রহমান লিও, মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি

মুন্সিগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী, আল-মুসলিম গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক, বিশিষ্ট শিল্পপতি জননেতা আলহাজ্ব শেখ মোহাম্মদ আব্দুল্লাহ আজ বৃহস্পতিবার সিরাজদিখানের বিভিন্ন এলাকায় কৃষকদের জমিতে নেমে নিজ হাতে ধান কেটে দিয়েছেন ।তিনি শুধু ধান কাটেননি — দেখিয়েছেন, কীভাবে একজন নেতা হতে হয় মানুষের সঙ্গে, মাটির সঙ্গে ও শ্রমের সঙ্গে একাত্ম হয়ে।ধান কাটার ফাঁকে তিনি তার ছাত্রজীবনের স্মৃতিচারণা করে বলেন, “ছোটবেলায় নিজ পরিবারের জমিতে কৃষিকাজে অংশ নিয়েছিলাম। আজ সেই দিনগুলোর কথা মনে পড়ছে। এই মাটির ঘ্রাণই আমার জীবনের প্রেরণা।”তিনি আরও বলেন, “আমাদের দেশের মেরুদণ্ড কৃষক সমাজ। তারা দিনরাত পরিশ্রম করে আমাদের মুখে অন্ন জোগান। তাই প্রত্যেক সচেতন নাগরিকের উচিত — কৃষকের পাশে দাঁড়ানো, তাদের পরিশ্রমের মর্যাদা দেওয়া।”আলহাজ্ব শেখ মোহাম্মদ আব্দুল্লাহ সবাইকে আহ্বান জানিয়ে বলেন, “অফিসের কাজের পাশাপাশি যদি আমরা প্রত্যেকে নিজেদের জমিতে কিছুটা হলেও ধান চাষ করি, তাহলে দেশের খাদ্য উৎপাদন ক্ষমতা বহুগুণে বাড়বে। পাশাপাশি নিজের হাতে কাজ করার যে আনন্দ ও আত্মতৃপ্তি — তা অন্য কোনো কিছুতে পাওয়া যায় না।”এ সময় এলাকাবাসী ও কৃষকরা বলেন, “আমরা কখনো ভাবিনি একজন বড় শিল্পপতি আমাদের সঙ্গে মাঠে নেমে ধান কাটবেন। তিনি সত্যিকারের মানুষের নেতা।”দিনব্যাপী এ কর্মসূচিতে স্থানীয় বিএনপি নেতাকর্মী, কৃষক ও এলাকাবাসী উচ্ছ্বাসের সঙ্গে অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *