সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

সিরাজদিখানে কুয়াশায় বাস–ট্রাক সংঘর্ষ, এক যাত্রী নিহত, আহত ১৫

Spread the love

মোঃ মাইউদুর রহমান লিও, মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:

ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের সিরাজদিখান অংশে ঘন কুয়াশার কারণে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় একজন নিহত এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন।

শুক্রবার (৯ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার নিমতলা রেলওয়ে স্টেশন সংলগ্ন ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভোরে ঢাকা অভিমুখে যাত্রাকালে চুয়াডাঙ্গা থেকে আসা ‘পূর্বাশা পরিবহন’-এর একটি বাস ঘন কুয়াশার কারণে সামনে থাকা বিকল একটি ট্রাক শনাক্ত করতে না পেরে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীদের মধ্যে হতাহতের ঘটনা ঘটে।খবর পেয়ে শ্রীনগর ও সিরাজদিখান ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন।

আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, দুর্ঘটনায় বাসে থাকা ১৫ জন আহত হন এবং একজন ঘটনাস্থলেই নিহত হন। নিহত ব্যক্তির নাম তারেক (৪৫)। তিনি বাসটির সুপারভাইজার ছিলেন। মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট উদ্ধারকাজে অংশ নেয়।হাসারা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক জানান, নিহতের মরদেহ বর্তমানে থানায় রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।দুর্ঘটনার পর সাময়িকভাবে যান চলাচলে বিঘ্ন ঘটলেও বর্তমানে এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *