সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

সিরাজদিখানে এসআই প্রত্যাহার এবং যুবলীগের তিন নেতা-কর্মী আটক

Spread the love

মোঃ মাইউদুর রহমান লিও, মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি:

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় পুলিশের সামনে ছাত্রলীগ ও যুবলীগের ব্যানারে মিছিল বের করার ঘটনায় এক উপপরিদর্শককে (এসআই) প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সিরাজদিখান থানার এসআই কামরুজ্জামান সিকদারকে প্রত্যাহার করে তাঁকে মুন্সিগঞ্জ পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।এদিকে একই দিন পৃথক অভিযানে পুলিশ যুবলীগের তিন নেতা-কর্মীকে আটক করেছে।

আটক ব্যক্তিরা হলেন—মালখানগর ইউনিয়ন যুবলীগের সভাপতি মকবুল দেওয়ান (৫৪), কর্মী সোহেল শেখ (৩৫) ও মন্টু ভূঁইয়া (৩০)। দুপুর ২টার দিকে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাঁদের আটক করা হয়।

স্থানীয়দের তথ্যমতে, মঙ্গলবার সকাল ৯টার দিকে বাসাইল ইউনিয়নের ইমামগঞ্জ বাজারে উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম লিটুর নেতৃত্বে প্রায় অর্ধশত নেতা-কর্মী আকস্মিক মিছিল বের করেন। প্রায় ২০ মিনিট ধরে বাজার প্রদক্ষিণ করে তারা। এই সময় সেখানে টহলরত পুলিশের একটি গাড়িও দেখা যায়।সিরাজদিখান থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, মিছিল চলাকালে পুলিশের টহল গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়।

পরিস্থিতি বোঝার আগেই মিছিলকারীরা সরে যায়। পরে বিষয়টি তদন্ত করে সংশ্লিষ্ট এক এসআইকে পুলিশ লাইনসে প্রত্যাহার করা হয়। পাশাপাশি পুলিশের অভিযানে যুবলীগের তিন নেতা-কর্মীকেও আটক করা সম্ভব হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *