খাইরুল ইসলাম, গাইবান্ধা District Correspondent
গাইবান্ধার সাঘাটা উপজেলার ব্যস্ততম সড়কগুলোতে স্কুল চলাকালীন সময়ে অবাধে বালুভর্তি ট্রাক্টর চলাচল করছে। সকাল ও দুপুরে যখন স্কুলের ছাত্রছাত্রীদের যাতায়াত থাকে, ঠিক তখনই ভারী এসব যানবাহনের গতি, শব্দ ও ধুলাবালির কারণে শিক্ষার্থী ও অভিভাবকরা চরম ভোগান্তিতে পড়ছেন।স্থানীয় সূত্র জানায়, প্রতিদিন একাধিক ট্রাক্টর মালপত্র বহন করে ঘনবসতিপূর্ণ এলাকায় প্রবেশ করছে।
আশপাশে শিশু–কিশোরদের অবস্থান থাকা সত্ত্বেও অনেক চালকই প্রয়োজনীয় নিরাপত্তা মানছেন না। এতে দুর্ঘটনার আশঙ্কা আরও বেড়ে যাচ্ছে।স্থানীয়দের অভিযোগ, এসব ট্রাক্টর প্রায়ই স্কুলগেটের সামনে যানজট সৃষ্টি করে। এতে শিক্ষার্থীদের চলাচল বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি বড় ধরনের দুর্ঘটনার সম্ভাবনাও তৈরি হচ্ছে।এলাকাবাসী জানান—“স্কুলের বাচ্চারা রাস্তায় হাঁটতেই পারছে না।
সকাল–দুপুরে ট্রাক্টরের শব্দ, ধুলা আর দ্রুত গতি আমাদের আতঙ্কে রাখে।”স্থানীয়দের দাবি, স্কুল চলাকালীন সময়ে এসব ভারী যানবাহনের প্রবেশ নিয়ন্ত্রণ করা জরুরি। নইলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

