সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

শ্রীমঙ্গলে স্বামী-স্ত্রী ছদ্মবেশে ধাঁধাঁফাঁস: পলাতক মাদক কারবারি স্বপন মিয়া গ্রেফতার

Spread the love

রাহি ইসলাম সহকারী প্রতিবেদক মৌলভীবাজার জেলামৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে দীর্ঘদিনের ওয়ারেন্টভুক্ত পলাতক মাদক কারবারি স্বপন মিয়া (৩৪) ছদ্মবেশে পুলিশের ধাঁধাঁফাঁস কৌশলে গ্রেফতার হয়েছেন। শনিবার বিকেল সাড়ে চারটার দিকে সিন্দুরখান ইউনিয়নের কুঞ্জবন এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, স্বপন মিয়া দীর্ঘদিন ধরে মাদক ও সীমান্ত ঘেঁষা চোরাচালান চক্রের সঙ্গে জড়িত। পুলিশি উপস্থিতি টের পেলে তিনি দ্রুত গা-ঢাকা দিতেন। এ কারণে তাকে ধরতে বারবার ব্যর্থ হচ্ছিল আইনশৃঙ্খলা বাহিনী।শ্রীমঙ্গল থানার এএসআই শরাফত আলী অভিনব কৌশল গ্রহণ করেন। তিনি বোরকা পরে নারী চরিত্রে এবং সহকর্মী মো রোকন উদ্দিন পাঞ্জাবি-টুপি পরে স্বামী সেজে মোটরসাইকেলে স্বপন মিয়ার বাড়িতে প্রবেশ করেন। ঘরে ঢোকার পর স্বপন মিয়াকে বিছানায় শুয়ে থাকতে দেখা যায়। পরিস্থিতি অনুধাবন করার আগেই পুলিশ তাকে দ্রুত গ্রেফতার করতে সক্ষম হয়।এএসআই শরাফত আলী বলেন, দীর্ঘদিন ধরে তাকে ধরার চেষ্টা চলছিল। সে অত্যন্ত চতুর এবং সামান্য পুলিশি নড়াচড়া টের পেলেই পালিয়ে যেত। এজন্য ভিন্ন কৌশল অবলম্বন করতে হয়েছে। অবশেষে অভিযান সফল হয়।শ্রীমঙ্গল থানার ওসি আমিনুল ইসলাম বলেন, ওয়ারেন্টভুক্ত কোনো অপরাধী আইনের বাইরে থাকতে পারবে না। অপরাধীরা যতই কৌশল অবলম্বন করুক, পুলিশ প্রয়োজনীয় বুদ্ধি ও কৌশল প্রয়োগ করে তাদের আইনের আওতায় আনে।গ্রেফতারকৃত স্বপন মিয়াকে থানায় রাখা হয়েছে। আগামীকাল তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *