রাহি ইসলামসহকারী জেলা প্রতিনিধি মৌলভীবাজারমৌলভীবাজারের শ্রীমঙ্গলে অপহরণের দুই সপ্তাহ পর এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক যুবককে আটক করা হয়েছে।থানা সূত্রে জানা যায় গত ১২ অক্টোবর বিকেলে খেজুরিছড়া র্যানার উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রী শিক্ষা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার সময় শ্রীমঙ্গল উপজেলার ফুসকুড়ি চা বাগান এলাকায় পৌঁছালে তাকে প্রলোভন দেখিয়ে অপহরণ করে শাকির মিয়া ২৬। আটক শাকির মিয়া শ্রীমঙ্গলের আশিদ্রোন ইউনিয়নের শংকরসেনা গ্রামের সামছু মিয়ার ছেলে।ঘটনার পরপরই মৌলভীবাজার জেলা পুলিশ সুপারের নির্দেশনায় ভিকটিমকে উদ্ধারে অভিযান শুরু করে শ্রীমঙ্গল থানা পুলিশ। পরে শনিবার ১ নভেম্বর রাতে শ্রীমঙ্গল থানার এসআই শ্যামল কুমার নন্দীর নেতৃত্বে পুলিশের একটি টিম কমলগঞ্জ উপজেলার বনগাঁও এলাকা থেকে শাকির মিয়াকে আটক করে এবং ভিকটিমকে উদ্ধার করে।এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৭৩০ ধারায় মামলা দায়ের করেন মামলা নং ২ তারিখ ০১ নভেম্বর ২০২৫।শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ ওসি মো আমিনুল ইসলাম জানান গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।সূত্র শ্রীমঙ্গল থানা

