সর্বশেষ
এপ্রিল ৭, ২০২৬

শ্রীবরদীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ভ্যানচালকের

Spread the love

আল-আমিন, বিশেষ প্রতিনিধি, শেরপুরঃশেরপুরের শ্রীবরদী উপজেলার ২নং রাণিশীমূল ইউনিয়নের পশ্চিম হালুয়াহাটি এলাকায় কাঠবোঝাই একটি ভ্যান উল্টে গিয়ে মোঃ আব্দুল খালেক (৪৫) নামে এক ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে কাঠ বহন করে যাওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটি রাস্তার পাশের খাদে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান ভ্যানচালক আব্দুল খালেক।এ সময় তাজিম (৮) নামে এক শিশু গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। শিশুটি বর্তমানে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় নেমে আসে শোকের ছায়া। নিহতের পরিবারের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা।এলাকাবাসীর অভিযোগ, রাস্তাটি সরু ও আলোর ব্যবস্থা না থাকায় এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে। তারা দ্রুত সড়ক সংস্কার ও আলোকসজ্জার দাবি জানিয়েছেন।অন্যদিকে, স্থানীয় প্রশাসন জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *