সর্বশেষ
ফেব্রুয়ারি ২৮, ২০২৬

শোকজ ঘিরে বিতর্ক: ঢাবি ছাত্রদল নেতা হামিমের বিরুদ্ধে অভিযোগ, ভিডিও বার্তায় পাল্টা অবস্থান।

Spread the love

মোঃ শাহনুর রহমান লিমন, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এর কেন্দ্রীয় সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার অধীন কবি জসীম উদ্দীন হল ছাত্রদল এর আহ্বায়ক ও ডাকসুর জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিমকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে।গতকাল শুক্রবার সংগঠনটির দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এ নোটিশ পাঠানো হয়। তবে ঠিক কী ধরনের সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে, তা নোটিশে স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি।নোটিশে বলা হয়, সংগঠনের দায়িত্বশীল পদে আসীন থেকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন তার বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না সে বিষয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে কেন্দ্রীয় কার্যালয়ে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে হবে।

এদিকে, রাত ১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত এক ভিডিও বার্তায় শোকজের জবাব দেন শেখ তানভীর বারী হামিম। ভিডিওতে তিনি বলেন, লিখিত জবাব চাইলেই দিতে পারতেন, কিন্তু তিনি লিখিত জবাব দেবেন না। তার দাবি, এমন কোনো গুরুতর অন্যায় তিনি করেননি, যার জন্য সরাসরি যোগাযোগ না করে সামাজিক যোগাযোগমাধ্যমে শোকজপত্র প্রকাশ করা হবে।হামিম আরও বলেন, শোকজের কারণ তিনি নিজেও জানেন না। বিষয়টি জানতে তিনি দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমকে ফোন করেছিলেন।

তার ভাষ্য অনুযায়ী, দপ্তর সম্পাদকও সুনির্দিষ্ট কারণ জানাতে পারেননি এবং বিষয়টি কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে হয়েছে বলে জানান।ভিডিও বার্তায় হামিম দাবি করেন, গত ২৬ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে একটি ইফতার মাহফিল ও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করেছিলেন তিনি। তার ধারণা, ওই আয়োজনের কারণেই তাকে শোকজ করা হয়েছে।তিনি বলেন, যদি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীরা মনে করেন যে তিনি অন্যায় করেছেন, তবে তিনি সেই দায় স্বীকার করতে প্রস্তুত।

এমনকি এ বিষয়ে ক্ষমা প্রার্থনাও করেন তিনি।ঘটনাটি ঘিরে ক্যাম্পাসে ও সংগঠনের ভেতরে আলোচনা সমালোচনা তৈরি হয়েছে। তবে কেন্দ্রীয় ছাত্রদলের পক্ষ থেকে শোকজের সুনির্দিষ্ট কারণ এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *