সর্বশেষ
এপ্রিল ৭, ২০২৬

শেখরনগর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, এক দোকানের সর্বস্ব পুড়ে ছাই

Spread the love

মোঃ মাইউদুর রহমান লিও, মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি:

সিরাজদিখান উপজেলার শেখরনগর বাজারে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে রুবেল নামে এক ব্যবসায়ীর দোকানের সকল মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। রাতের এই ঘটনায় মুহূর্তের মধ্যেই দোকানটি পুরে ছারখার হয়ে যায়।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে সিরাজদিখান ফায়ার সার্ভিসের সাব-অফিসার ফজলুল করিমের নেতৃত্বে একটি ইউনিট।

আগুন নেভানোর সময় বাজারের আশেপাশের এলাকাবাসীও ফায়ার সার্ভিসকে গুরুত্বপূর্ণ সহায়তা করেন।অগ্নিকাণ্ডের ঘটনার সময় উপস্থিত ছিলেন শেখরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেবব্রত সরকার টুটুল এবং শেখরনগর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সন্জিত ঘোষ। তারা অবস্থান করে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং সহযোগিতার আশ্বাস দেন।

ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে ধারণা করছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে তদন্ত শেষে সঠিক কারণ জানা যাবে।এ ঘটনায় ব্যবসায়ী রুবেল চরম ক্ষতির মুখে পড়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *