হাবিবুর রহমান সুমন , মাদারীপুর জেলা প্রতিনিধি:
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় মাদারীপুরের শিবচরে শুক্রবার (২৮ নভেম্বর) বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।জুমার নামাজের পর শিবচর পৌরসভার ৫নং ওয়ার্ডে বিএনপির নেতা নাভিলা চৌধুরীর বাড়ির মাঠ প্রাঙ্গণে আয়োজনটি করা হয়।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাভিলা চৌধুরী নিজেই।অনুষ্ঠানে প্রায় ১৫ হাজার বিএনপি নেতাকর্মী ছাড়াও স্থানীয় গরিব, অসহায়, দুস্থ মানুষ ও মাদরাসার এতিম ছাত্ররা অংশ নেন।এর আগে সকালেও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতমের আয়োজন সম্পন্ন হয়।মাহফিলে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাহনেওয়াজ তোতা, সাবেক জিএস ও পৌর যুবদলের সভাপতি খলিল মাদবর, বিএনপির নেতা রুবেল খাঁসহ বিভিন্ন নেতাকর্মী।দোয়া শেষে দেশ ও জাতির কল্যাণ, রাজনৈতিক শান্তি এবং বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করা হয়।
আয়োজকরা জানান, নেত্রীকে সুস্থ দেখতে চাওয়ার পাশাপাশি দলীয় ঐক্য ও সংগঠনকে আরও শক্তিশালী করতে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।শিবচর উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা অনুষ্ঠানকে সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
মাহফিলটি এলাকার মানুষের মধ্যে যথেষ্ট উৎসাহ ও সমর্থন জাগিয়েছে।এভাবে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শিবচরে ধারাবাহিকভাবে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হওয়ার আভাস পাওয়া যাচ্ছে।

