সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

শিবচরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: বিএনপি নেতাকর্মীদের অংশগ্রহণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

Spread the love

মাদারীপুর জেলা প্রতিনিধি : হাবিবুর রহমান সুমনমাদারীপুরের শিবচরে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। শুক্রবার সকালে সড়ক ৭১-এ খান ক্লিনিকের দ্বিতীয় তলায় শিবচর পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও দোয়া মাহফিল।অনুষ্ঠানের শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন স্থানীয় নেতৃবৃন্দ। এতে সভাপতিত্ব করেন শিবচর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেমায়েত হোসেন খান। আলোচনা সভায় বক্তব্য রাখেন মাদারীপুর জেলা ওলামা দলের সদস্য সচিব কুতুবউদ্দীন মাদবর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান মিলন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ খান তুরাগ, সদস্য সচিব সাইদুর রহমানসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক সিপাহি-জনতার বিপ্লব দেশের রাজনীতির মোড় ঘুরিয়ে দিয়েছিল এবং জাতিকে নতুন পথে এগিয়ে দিয়েছিল। তারা আরও বলেন, ওই বিপ্লবের মধ্য দিয়ে জাতি চরম নৈরাজ্যকর পরিস্থিতি থেকে মুক্ত হয় এবং স্বাধীনতার ঘোষক তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান বন্দিদশা থেকে মুক্তি পান।বিএনপিসহ সমমনা দলগুলো প্রতিবছর ৭ নভেম্বরকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করে আসছে। এবছরও দিবসটি উপলক্ষে ১০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এ উপলক্ষে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পৃথক বাণী দিয়েছেন।আলোচনা সভা ও দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মীর উপস্থিতিতে দিবসটির তাৎপর্য তুলে ধরা হয় এবং দেশের কল্যাণ ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *