সর্বশেষ
ফেব্রুয়ারি ৪, ২০২৬

শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচনের বার্তা লালমনিরহাটের ইমাম সম্মেলনে

Spread the love

জহুরুল হক জনি,স্টাফ রিপোর্টার:

সাধারণ ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণে উদ্বুদ্ধ করার লক্ষ্যে লালমনিরহাটে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ১০টা ৩০ মিনিটে জেলা মডেল মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাটের জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার।বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান।

ইসলামী ফাউন্ডেশন লালমনিরহাটের উপ-পরিচালক রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ইসলামী ফাউন্ডেশনের অর্থ ও হিসাব বিভাগের পরিচালক মোঃ আব্দুল হামিদ খান এবং ইসলামী ফাউন্ডেশন রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোস্তফা মনসুর আলম খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও জেলার বিভিন্ন মসজিদের ইমামগণ।

সম্মেলনে আলোচক হিসেবে বক্তব্য রাখেন লালমনিরহাট নেছারিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোঃ রফিকুল ইসলাম এবং আদিতমারী মারকাজুল কুরআন মাদ্রাসার মুহতামিম মাওলানা জয়নুল আবেদীন।বক্তারা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাধারণ ভোটারদের নৈতিক দায়িত্ব পালনের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, একটি সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন দেশের গণতন্ত্রকে আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এছাড়া সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং ভোটাধিকার সম্পর্কে জনসচেতনতা তৈরিতে ইমাম ও ধর্মীয় নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন বলেও বক্তারা উল্লেখ করেন।অনুষ্ঠানে ইসলামী ফাউন্ডেশন লালমনিরহাটের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *