সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

শহীদ বুদ্ধিজীবী দিবসে সতর্কবার্তা মির্জা ফখরুলের

Spread the love

মোঃ শাহনুর রহমান লিমন, স্টাফ রিপোর্টার:

ঢাকাঃবিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে নতুন করে শত্রুপক্ষ হত্যাকাণ্ডে লিপ্ত হচ্ছে এবং সামনে আরও এমন ঘটনার আশঙ্কা রয়েছে। শনিবার শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এ মন্তব্য করেন।মির্জা ফখরুল বলেন, নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ আবারও একটি গণতান্ত্রিক রাষ্ট্রের স্বপ্ন দেখছে। তিনি দৃঢ় কণ্ঠে বলেন, স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় যে কোনো ত্যাগ স্বীকার করতে তারা প্রস্তুত এবং গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত থাকবে।তিনি ১৯৭১ সালের ১৪ ডিসেম্বরের কথা স্মরণ করে বলেন, ওই দিন দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার, আল-বদর ও আল-শামস বাহিনীর হাতে দেশের বহু মেধাবী বুদ্ধিজীবী নির্মমভাবে নিহত হন।শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে প্রতি বছরের মতো এবারও বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন, ছাত্র, যুব ও নারী সংগঠনসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি পালন করছে। এর মধ্যে সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, রায়ের বাজার বধ্যভূমিতে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং শহীদদের স্মরণে আলোচনা সভাসহ নানা আয়োজন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *