সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

শরীয়তপুরে আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে সংঘর্ষে বিএনপির ১০ নেতা-কর্মী আহত

Spread the love

হাবিবুর রহমান সুমন : (মাদারীপুর জেলা প্রতিনিধি)

শরীয়তপুরের জাজিরা উপজেলার নওডোবা হাইওয়েতে আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিএনপির অন্তত ১০ জন নেতা-কর্মী আহত হয়েছেন। তাদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়ের নওডোবা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।আহতদের মধ্যে রয়েছেন—মাদারীপুর শিবচর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজু মোল্লা, জেলা তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হাওলাদার, উপজেলা যুবদল নেতা রনি বেপারী, ইমন বেপারী ও মাদবরচর ইউনিয়নের সাবেক যুবদল সহ-সভাপতি শাজাহান মোল্লা।স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচির সময় বিএনপি নেতারা সেখানে উপস্থিত হলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং এক পর্যায়ে সংঘর্ষ বাধে। এ ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন।আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *