সর্বশেষ
ফেব্রুয়ারি ৭, ২০২৬

শবে বরাতের রাতে রাজনগরে বিএনপি নেতা ফজলুল হক নিরুর জামায়াতে যোগদান

Spread the love

মৌলভীবাজার প্রতিনিধি :

পবিত্র শবে বরাতের ফজিলতপূর্ণ রাতে রাজনগর উপজেলায় এক উল্লেখযোগ্য রাজনৈতিক ঘটনা ঘটেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রবীণ নেতা জনাব ফজলুল হক নিরু বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন।শুক্রবার দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে তিনি জামায়াতে ইসলামের সহযোগী সদস্য ফরম পূরণের মাধ্যমে দলটিতে অন্তর্ভুক্ত হন।

শবে বরাতের মতো তাৎপর্যপূর্ণ রাতে এই যোগদানকে সংশ্লিষ্টরা একটি ইতিবাচক ও তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে দেখছেন।উল্লেখ্য, জনাব ফজলুল হক নিরু দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি রাজনগর উপজেলা বিএনপির সর্বশেষ কাউন্সিলে সেক্রেটারি পদপ্রার্থী ছিলেন। রাজনৈতিক অঙ্গনে তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে এবং দলীয় কর্মকাণ্ডে তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন।

জামায়াতে ইসলামের নেতারা আশা প্রকাশ করে বলেন, তার রাজনৈতিক প্রজ্ঞা ও অভিজ্ঞতা ইনশাআল্লাহ দ্বীনি ও সামাজিক কর্মকাণ্ডে ইতিবাচক অবদান রাখবে।এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা সেক্রেটারি জনাব মোহাম্মদ ইয়ামীর আলী, রাজনগর উপজেলা জামায়াতের আমীর জনাব আবু রাইয়ান শাহীন, রাজনগর সদর ইউনিয়ন জামায়াতের আমীর জনাব দেলওয়ার হোসাইন বাবলু, রাজনগর সদর ইউনিয়নের ০৮ নম্বর ওয়ার্ড সভাপতি জনাব এইচ এম এবাদুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *