সর্বশেষ
ফেব্রুয়ারি ১৭, ২০২৬

শপথ নিলেন বিএনপির জয়ীরা, বিকেলেই বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার শপথ।

Spread the love

মোঃ শাহনুর রহমান লিমন, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে বিজয়ী প্রার্থীরা শপথ গ্রহণ করেছেন।আজ মঙ্গলবার সকাল পৌনে ১১টায় জাতীয় সংসদ ভবন এর শপথকক্ষে তাদের শপথ অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করান এবং সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা অনুষ্ঠান পরিচালনা করেন।

শপথ অনুষ্ঠানকে ঘিরে সকাল ৯টার পর থেকেই নির্বাচিত সদস্যদের সংসদ ভবনে প্রবেশ করতে দেখা যায়। পুরো এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয় এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন করা হয় ১২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সংসদ ভবনের প্রবেশমুখে সদস্যদের জাতীয় পরিচয়পত্র যাচাই করা হয়েছে।নবনির্বাচিত এমপিদের শপথ শেষে দ্রুত নতুন মন্ত্রিসভা গঠনের প্রক্রিয়া শুরু হবে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে আজ বিকেলেই বঙ্গভবন-এ অনুষ্ঠিত হবে মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠান। সেখানে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন শপথ পড়াবেন এবং প্রধানমন্ত্রী হিসেবে শপথবাক্য পাঠ করবেন তারেক রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *