সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

লিবিয়ার আল-খুমসে নৌকাডুবি: চার বাংলাদেশিসহ বহু অভিবাসীর মৃত্যু

Spread the love

মোঃ শাহনুর রহমান লিমন, ঢাকা জেলা, বিশেষ প্রতিনিধি

আফ্রিকার দেশ লিবিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের আল-খুমস উপকূলে বাংলাদেশি অভিবাসীবাহী একটি নৌকা ডুবে চারজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নৌকাটিতে মোট ২৬ জন বাংলাদেশি ছিলেন। একই সময়ে একই উপকূলে আরেকটি পৃথক নৌকাডুবিতে আট শিশুসহ ৬৯ জন যাত্রী ছিলেন, যাদের মধ্যে দুজন মিশরীয় ও ৬৭ জন সুদানী নাগরিক।টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার গভীর রাতে দুটি নৌকা উল্টে যাওয়ার খবর পেয়ে লিবিয়ান রেড ক্রিসেন্ট দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। সংস্থাটি ঘটনাস্থলে পৌঁছে জীবিতদের উদ্ধার করে এবং মৃতদের মরদেহ তীরে নিয়ে আসে। পাশাপাশি উদ্ধার হওয়া সবাইকে প্রয়োজনীয় চিকিৎসা ও মানবিক সহায়তা প্রদান করা হয়।উল্লেখ্য, অবৈধ পথে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানোর অন্যতম জনপ্রিয় ও ঝুঁকিপূর্ণ রুট হলো লিবিয়া। ২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফির ক্ষমতাচ্যুতির পর দেশটি নিয়ন্ত্রণহীন পরিস্থিতির কারণে ইউরোপমুখী অভিবাসীদের প্রধান ট্রানজিট পয়েন্টে পরিণত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *