জহুরুল হক জনি, স্টাফ রিপোর্টার:
লালমনিরহাট ০২ সংসদীয় আসনে জনতার দলের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) শামীম কামাল কলম প্রতীক নিয়ে পহেলা ফেব্রুয়ারি, রবিবার সন্ধ্যায় কুমড়ীর হাট স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় এসব কথা বলেন।উক্ত জনসভায় কমলাবাড়ী ইউনিয়ন জনতার দলের আহ্বায়ক আলহাজ্ব ফজলুল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শামীম কামাল।তিনি বলেন, তাঁর পিতা সাতবারের নির্বাচিত সংসদ সদস্য মরহুম আলহাজ্ব মুজিবুর রহমানের আসনটি পুনরুদ্ধারে মাঠপর্যায়ে ব্যাপক গণসংযোগ চালানো হচ্ছে।
ইতোমধ্যে দুই উপজেলার ১৭টি ইউনিয়নে কলম প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে।তিনি আরও বলেন, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের যেসব নেতাকর্মী বর্তমানে পলাতক রয়েছেন, তারা দ্রুত এলাকায় ফিরে আসুন এবং ১২ তারিখ ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে কলম মার্কায় ভোট দিয়ে আমাদের হাতকে শক্তিশালী করুন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে তাঁর কথা হয়েছে, কোনো বাহিনী আর কাউকে গ্রেফতার বা হয়রানি করবে না।শেষে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জনতার দলের পক্ষে অবস্থান নিয়ে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে কলম মার্কায় ভোট দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

