সর্বশেষ
এপ্রিল ৮, ২০২৬

লালমনিরহাটে ৩টি আসনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ, লড়াইয়ে ২২ জন

Spread the love

জহুরুল হক জনি,স্টাফ রিপোর্টার:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট জেলার তিনটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।এতে জেলার তিন আসনে মোট ২২ জন প্রার্থী নির্বাচনী প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন।বুধবার (২১ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ কার্যক্রম সম্পন্ন করা হয়।

নির্বাচন কমিশনের নির্দেশনা ও আচরণবিধি অনুসরণ করে স্বচ্ছ ও নিরপেক্ষভাবে এ কার্যক্রম পরিচালনা করা হয়।প্রতীক বরাদ্দের পরপরই প্রার্থীরা নিজ নিজ সমর্থকদের সঙ্গে আনন্দ প্রকাশ করেন এবং ভোটারদের কাছে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। অধিকাংশ প্রার্থীই তাদের বিজয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন জেলা রিটার্নিং কর্মকর্তা এইচ এম রকিব হায়দার বলেন, নির্বাচন কমিশনের নির্ধারিত বিধিবিধান মেনে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

সকল প্রার্থীকে আচরণবিধি কঠোরভাবে অনুসরণ করার নির্দেশনা দেওয়া হয়েছে।প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে লালমনিরহাটের তিনটি সংসদীয় আসনে নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক সূচনা হলো।এখন থেকে প্রার্থীরা লিফলেট, ব্যানার, মাইকিং ও গণসংযোগের মাধ্যমে ভোটারদের কাছে যেতে পারবেন এদিকে প্রতীক বরাদ্দের পর জেলার পাঁচটি উপজেলাজুড়ে নির্বাচনী আমেজ বিরাজ করছে গুরুত্বপূর্ণ সড়ক, বাজার ও জনবহুল এলাকায় প্রচারণার প্রস্তুতি নিতে দেখা গেছে প্রার্থীদের।

ভোটারদের মধ্যেও নির্বাচনকে ঘিরে আগ্রহ ও উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।জেলা প্রশাসন ও নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে।একই সঙ্গে ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *