সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

“রোমান্স, রহস্য আর সময়ের খেলা – ‘Shining For One Thing’ মাতাচ্ছে ভক্তদের”

Spread the love

আমরা জীবনের কোনো না কোনো পর্যায়ে এমন কিছু ভুল করি, যেগুলো সময়ের সঙ্গে সঙ্গে অনুশোচনায় পরিণত হয়। কতবারই না মনে হয়েছে, যদি সময়কে উল্টো দিকে ঘোরানো যেত, কিছু সিদ্ধান্ত পাল্টে দিতাম! কিন্তু সময় কি আসলেই দ্বিতীয় সুযোগ দেয়? এই প্রশ্নের উত্তর খুঁজতে চীনা ড্রামা ‘Shining For One Thing’ যেন এক আবেগঘন টাইম ট্রাভেল যাত্রা।২৪ এপিসোডের এই ড্রামার প্রতিটি মুহূর্তে লুকিয়ে আছে প্রেম, রহস্য এবং হারিয়ে যাওয়া স্মৃতির মিশ্রণ। প্রধান চরিত্র Lin Beixing-এর জীবনে ঘটে এমন এক ঘটনা, যা তাকে ফিরিয়ে নিয়ে যায় অতীতে — যেখানে সে আবারও সুযোগ পায় নিজের ভুলগুলোকে নতুন করে দেখার।শুরুতে গল্পের গতি ধীর মনে হলেও, কয়েকটি এপিসোড পেরিয়ে গেলে গল্পের রহস্য আরও গভীর হয়। একের পর এক ক্লু মেলে ধরা হয় এমনভাবে, যে দর্শক এক মুহূর্তের জন্যও চোখ সরাতে পারেন না।অভিনয়, কাস্টিং ও ব্যাকগ্রাউন্ড মিউজিক—সবকিছুই মুগ্ধ করবে দর্শককে। স্কুল জীবনের দৃশ্যগুলোতে যেন নিজের পুরোনো দিনগুলোর ছোঁয়া ফিরে আসে।যারা টাইম ট্রাভেল, রোমান্স ও মিস্ট্রি ধাঁচের গল্প পছন্দ করেন, তাদের জন্য ‘Shining For One Thing’ নিঃসন্দেহে এক ভিন্ন অভিজ্ঞতা হতে পারে। এর কনসেপ্ট জটিল নয়, তাই নতুন দর্শকরাও সহজেই বুঝতে পারবেন।ড্রামা তথ্য:নাম: Shining For One Thingদেশ: চীনপর্ব: ২৪সময়কাল: প্রতি পর্ব ৪০ মিনিটজঁর: টাইম ট্রাভেল, রোমান্স, মিস্ট্রি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *