সর্বশেষ
ফেব্রুয়ারি ৪, ২০২৬

রিয়াল মাদ্রিদের “আয়রন ওয়াল” ভাঙল! রুডিগার ছিটকে গেলেন ৩ মাসের জন্য

Spread the love

রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর থেকেই জার্মান ডিফেন্ডার আন্তোনিও রুডিগার যেন হয়ে উঠেছেন “সাদা জার্সির যোদ্ধা”। নিঃশব্দ নেতা, অনুকরণীয় পেশাদার এবং শতভাগ নিবেদিত প্রাণ ফুটবলার হিসেবে তিনি গত দুই মৌসুমে ক্লাবের হয়ে খেলেছেন টানা ১০৩টি ম্যাচ।ক্লাব ও সতীর্থদের জন্য এমন নিখুঁত আত্মত্যাগই তাকে সমর্থকদের হৃদয়ে স্থায়ী জায়গা করে দিয়েছে। তবে এতটা চাপ ও টানা পারফরম্যান্সেরই যেন মাশুল দিতে হলো জার্মান তারকাকে। গতকাল তিনি বাম পায়ের রেক্টাস ফেমোরিস পেশীতে ইনজুরিতে আক্রান্ত হন। এ চোটের কারণে কমপক্ষে দুই থেকে তিন মাস মাঠের বাইরে থাকতে হবে তাকে।রুডিগারের এই অনাকাঙ্ক্ষিত ছিটকে পড়া নিঃসন্দেহে কার্লো আনচেলত্তির রক্ষণভাগের জন্য বড় ধাক্কা। তবুও সমর্থকরা জানেন, মাঠে ফেরার পর আবারও আগের মতো লড়াকু ভঙ্গিতেই দেখা যাবে তাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *