মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি: মোঃ এমরুল ইসলামবিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে নরসিংদীর মনোহরদীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার বিকেলে উপজেলার খিদিরপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড যুবদলের আয়োজনে মনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা হয়।সভায় সভাপতিত্ব করেন খিদিরপুর ইউনিয়ন যুবদলের ২ নং ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ আলী, এবং পরিচালনা করেন ইউনিয়ন ছাত্রদল নেতা জুমারুল আলম নিলয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খিদিরপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি রায়হান উদ্দিন দোলন, যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন ফরিদ, উপজেলা বিএনপির সদস্য মাওলানা বাকিউল ইসলাম বাকি, ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি ফজলুর রহমানসহ স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।বক্তারা তাদের বক্তব্যে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা কর্মসূচি দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার একমাত্র রূপরেখা।তারা আরও বলেন, এই দফাগুলো বাস্তবায়নের মধ্য দিয়েই দেশের প্রশাসন, বিচারব্যবস্থা ও রাজনীতিতে জবাবদিহিতা ফিরিয়ে আনা সম্ভব।সভায় বক্তারা নরসিংদী-৪ (মনোহরদী-বেলাবো) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সরদার সাখাওয়াত হোসেন বকুলকে বিজয়ী করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।তারা বলেন, “ধানের শীষের বিজয়ই গণতন্ত্রের বিজয়।” এলাকাবাসীর প্রতি তারা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বকুল ভাইকে জয়ী করার অনুরোধ জানান।

