সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

রাতের অন্ধকারে অস্থিরতা: রাজধানীতে বাসে আগুন ও তিন স্থানে ককটেল বিস্ফোরণ

Spread the love

মোঃ শাহনুর রহমান লিমন, ঢাকা জেলা, বিশেষ প্রতিনিধি:

রাজধানীর মেরুল বাড্ডা, তিতুমীর কলেজ এলাকা এবং মহাখালীর আমতলীতে একই রাতে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাত ২টা থেকে আড়াইটার মধ্যে এই তিনটি ঘটনা এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।বনানী থানার এসআই জানে আলম জানান, মেরুল বাড্ডার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পাশের পানির ট্যাংকের সামনে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। একই সময়ে তিতুমীর কলেজের সামনে ককটেল বিস্ফোরণ শোনা যায়। এরপর অল্প সময়ের ব্যবধানে মহাখালীর আমতলী মোড়েও আরেকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।এলাকাবাসীর দ্রুত উদ্যোগে বাসের আগুন ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *