সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

রাজৈরে যৌথ অভিযানে বিপুল মাদক উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৩

Spread the love

হাবিবুর রহমান সুমন , মাদারীপুর জেলা প্রতিনিধি :

মাদারীপুরের রাজৈর উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এ সময় এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।মঙ্গলবার সকালে উপজেলার শাখারপাড় আন্দন মোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ৫ হাজার ৭০৭ পিস ইয়াবা ট্যাবলেট, ১ কেজি ৬৮০ গ্রাম গাঁজা, নগদ ২ হাজার ৬৫০ টাকা এবং ৯টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন এনদাল শেখ (৫০), জীবনী বেগম (৩৮) ও সাগির শেখ (৪২)। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, প্রাথমিকভাবে তাদের মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়।মাদকের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *