সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

রাজৈরে আগুনে তিন ব্যবসাপ্রতিষ্ঠান ধ্বংস, তিন পরিবার নিঃস্ব

Spread the love

হাবিবুর রহমান সুমন ,মাদারীপুর জেলা প্রতিনিধি :

মাদারীপুরের রাজৈর উপজেলা আমগ্রাম ইউনিয়নের লাউষর গ্রামে এক মারাত্মক অগ্নিকাণ্ডে তিনটি ব্যবসাপ্রতিষ্ঠান সম্পূর্ণরূপে পুড়ে গেছে।

রবিবার (১৬ নভেম্বর) রাত প্রায় ১২টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।আগুনের কারণে তিনটি পরিবার সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১৪ লাখ টাকা বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন।স্থানীয় সূত্র জানায়, মশার কয়েলের আগুন থেকেই এই অগ্নিকাণ্ডের সূচনা হয়।

মুহূর্তের মধ্যেই আগুন তিনটি দোকানে ছড়িয়ে পড়ে।পার্শ্ববর্তী বাঘিয়া বিলের জেলেরা স্থানীয়দের সহায়তা করতে ছুটে আসে এবং টানা দুই ঘণ্টার প্রচেষ্টার পর রাত ২টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।ক্ষতিগ্রস্ত কাপড় ব্যবসায়ী সুভাষ হালদার জানান, তার দোকানে প্রায় ৬ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

অপর কাপড় ব্যবসায়ী সমর হালদারের মা রিতা হালদার বলেন, তিনটি সেলাই মেশিন, শাড়ি ও থ্রিপিসসহ প্রায় ৩–৪ লাখ টাকার মালামাল নষ্ট হয়েছে।মুদি দোকানদার মঙ্গল মোল্লা জানিয়েছেন, তার দোকানের চাল, দাল, তেলসহ প্রায় ৩–৪ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।প্রতিবেশী লিটু হালদার জানান, আগুন দেখে সবাই ছুটে যায়, কিন্তু তীব্র আগুনের কারণে তিনটি দোকানই মুহূর্তের মধ্যে ছাই হয়ে যায়।ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসনে সরকারের জরুরি সহায়তা কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *