সর্বশেষ
ফেব্রুয়ারি ৪, ২০২৬

রাজনীতি আমার কাছে কেবল ক্ষমতা নয়, বরং মানুষের সেবা করার একটি পবিত্র আমানত,চাপরতলায় জনসভায় একেএম কামরুজ্জামান মামুন।

Spread the love

মোঃ সাইফুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চাপরতলা ইউনিয়নবাসীর উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।সোমবার (২ফেব্রুয়ারি) বিকেল ০৩ ঘটিকায় চাপরতলা ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে এই বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় স্থানীয় নেতাকর্মী ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ মিছিল সহকারে দলে দলে নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করে।

পুরো সমাবেশস্হল মামুন ভাই, মামুন ভাই, ঘোড়া, ঘোড়া শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠে।চাপরতলা ০৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জনাব মোঃ ইদ্রিস আলীর সভাপতিত্বে ও নাসিরনগর উপজেলা জাসাসের সাবেক সভাপতি জনাব মোঃ হাবীব মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত এই নির্বাচনী জনসভায়,প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,ভাটি অঞ্চলের গর্ব, কিংবদন্তি নেতা, সাবেক বিএনপির বিল্পবী নেতা ও সাবেক জাতীয় সংসদ সদস্য,জনাব এসএম শাফি মাহমুদ।

প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন,ব্রাহ্মণবাড়িয়া–১ (নাসিরনগর) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, জেলা আইনজীবী সমিতির সভাপতি,জননেতা জনাব এ কে এম কামরুজ্জামান মামুন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,নাসিরনগর উপজেলা বিএনপির সহ সভাপতি জনাব শাহনেওয়াজ চৌঃ,নাসিরনগর উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আঃ আওয়াল।

নাসিরনগর উপজেলা যুবদলের সাবেক আহবায়ক জনাব মীর মোস্তফা জালাল।উপজেলা বিএনপির সহ  ধর্ম বিষয়ক সম্পাদক গোলাম নুর মেম্বার,উপজেলা বিএনপির সদস্য শফিকুল ইসলাম ইউনুস,উপজেলা বিএনপির  সদস্য আমিরুল ইসলাম, হরিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জনার হাজী বিল্লাল মিয়া, উপজেলা জিসাসের সিনিয়র সহ সভাপতি জনাব ছালেক মিয়া,চাপরতলা ইউনিয়ন বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জনাব মোঃ আতাউর রহমান,উপজেলা যুবদলের সাবেক সদস্য আঃ মতিন,চাপরতলা ইউনিয়ন কৃষকদলের সদস্য সচিব জনাব ফয়জুল মিয়া,উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা শামিমুল ইসলাম,আলোকের অভিসারীর আহবায়ক, বখতিয়ারুজ্জামান গালিব।

উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক জনাব ওয়াজ উদ্দিন,উপজেলা বিএনপির সদস্য জনাব ফরহাদ মেম্বার,উপজেলা তরুন দলের আহবায়ক তৌহিদ মিয়া,উপজেলা শ্রমিকদল নেতা অলিউর রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক জনাব ফারুক খান,নাসির নগর সরকারি কলেজ ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক ডালিম চৌধুরী,কলেজ ছাত্র দলের সিনিয়র সহ-সভাপতি ইমতিয়াজ আহমেদ তপু,উপজেলা যুবদল নেতা, হোসাইন আহমদ ভূঁইয়া সহ আরো অনেক নেতৃবৃন্দ।

প্রধান বক্তা স্বতন্ত্র প্রার্থী জনাব এডভোকেট একেএম কামরুজ্জামান মামুন বলেন,”রাজনীতি আমার কাছে কেবল ক্ষমতা নয়, বরং মানুষের সেবা করার একটি পবিত্র আমানত।আমার লক্ষ্য—নাসিরনগরের প্রতিটি মানুষের জন্য ন্যায়বিচার নিশ্চিত করা এবং কুটির শিল্পের বিকাশের মাধ্যমে বেকারত্ব দূর করা।

নীতি ও নৈতিকতার পথে থেকে একটি সমৃদ্ধ নাসিরনগর গড়তে ‘ঘোড়া’ মার্কায় আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে সেবা করার সুযোগ দিন।ইনশাআল্লাহ, আমরা একসাথে গড়বো একটি আদর্শ সমাজ। নাসিরনগর হবে নিরাপদ, শান্তিময় ও আলকিত নাসিরনগর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *