রাজধানীর বাবুবাজার ও মিটফোর্ড এলাকায় ভেজাল ও নকল ঔষধ বিক্রির দায়ে র্যাবের ভ্রাম্যমাণ আদালত ৪ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে এবং বিপুল পরিমাণ নকল ঔষধ জব্দ করে ধ্বংস করেছে।র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং প্রতারণা ও জালিয়াতি দমনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আবু হাসান এর নেতৃত্বে এবং র্যাব-১০ এর সমন্বয়ে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বাবুবাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।অভিযানে নকল ও ভেজাল ঔষধ বিক্রির অপরাধে আলী হোসেনকে ৩০ হাজার, রাশেদুল হাসান (২৯) কে ২০ হাজার, সাজিদুর রহমানকে ১০ হাজার, মো: শাহজাহানকে ৫০ হাজার, সুব্রত সরকারকে ৫০ হাজার, মো: আশিককে ১ লাখ, মো: আশফাককে ১ লাখ এবং নাঈমকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। মোট জরিমানার পরিমাণ দাঁড়ায় ৪ লাখ ১০ হাজার টাকা। এসময় বিপুল পরিমাণ ভেজাল ও নকল ঔষধ জব্দ এবং ধ্বংস করা হয়।প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, দীর্ঘদিন ধরে এই অসাধু ব্যবসায়ীরা বিএসটিআই এর অনুমোদন ছাড়াই মেয়াদোত্তীর্ণ ও ভেজাল ঔষধ বিক্রি করে আসছিল।সূত্র: র্যাব সদর দপ্তর
রাজধানীতে র্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযান নকল ও ভেজাল ঔষধে ৪ লাখ ১০ হাজার টাকা জরিমানা জব্দ ও ধ্বংস

