সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

রাঙ্গামাটি জেলা পুলিশের উদ্যোগে পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেনকে বিদায় সংবর্ধনা

Spread the love

মোঃ কামরুল ইসলাম, ​রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:

​রাঙ্গামাটি জেলা পুলিশের সম্মানিত পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন মহোদয়ের বদলি উপলক্ষে এক বিশেষ কল্যাণ সভা ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। আজ, ২৮ নভেম্বর ২০২৫ খ্রি., শুক্রবার রাঙ্গামাটি জেলা পুলিশের পুলিশ লাইন্স কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়।​​অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ ইকবাল হোছাইন, পিপিএম মহোদয়ের সঞ্চালনায় অনুষ্ঠিত এই কল্যাণ সভায় বিদায়ী অতিথি ও সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন।​সভায় উপস্থিত অফিসার এবং ফোর্সগণ পুলিশ সুপার মহোদয়ের বর্ণাঢ্য পেশাগত জীবনের বিভিন্ন দিক তুলে ধরে আবেগঘন স্মৃতিচারণ করেন।

বক্তারা বলেন, ড. এস এম ফরহাদ হোসেন ছিলেন একজন সৎ, দক্ষ, মেধাবী ও সাহসী অফিসার, যিনি অত্যন্ত সুনামের সাথে রাঙ্গামাটি পার্বত্য জেলায় পুলিশ সুপারের দায়িত্ব পালন করেছেন।​​বক্তব্যের সময় পুলিশ সদস্যরা অশ্রুসিক্ত নয়নে বিদায়ী পুলিশ সুপার মহোদয়ের পেশাদারিত্ব এবং মানবিক গুণাবলীর প্রশংসা করেন।

তারা উল্লেখ করেন, দায়িত্ব পালনকালীন সময়ে পুলিশিং কার্যক্রমের পাশাপাশি দুর্যোগ মোকাবেলাসহ সার্বিক বিষয়ে তিনি যেভাবে নিজেকে স্বতঃস্ফূর্তভাবে রাঙ্গামাটিবাসীর সেবায় উজাড় করে দিয়েছেন, তা সত্যিই অতুলনীয়। বক্তারা প্রত্যয় ব্যক্ত করেন যে, তাঁর এই মানবিক কর্মকান্ডের ফলে তিনি রাঙ্গামাটি জেলা পুলিশ এবং রাঙ্গামাটিবাসীর কাছে আজীবন স্মরণীয় হয়ে থাকবেন।​​সমাপনী বক্তব্যে পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন বলেন, রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করা আমার জন্য গৌরবের ও তৃপ্তির বিষয়। তিনি জানান, দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নৈতিকতার সাথে কাজ করার চেষ্টা করেছেন।

একইসাথে, এই পথচলায় কোনো ভুল-ত্রুটি হয়ে থাকলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য সহকর্মীদের প্রতি প্রত্যাশা ব্যক্ত করেন।​তিনি রাঙ্গামাটি জেলার সর্বস্তরের জনগণ ও সহকর্মীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সকলের কর্মজীবন, পরিবার ও ভবিষ্যৎ শান্তিময় ও নিরাপদ হোক—এ মর্মে দোয়া কামনা করেন।​​অনুষ্ঠানের শেষে রাঙ্গামাটি জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী পুলিশ সুপার মহোদয়কে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।​এ সময় রাঙ্গামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সকল থানার অফিসার ইনচার্জগণ ও বিপুল সংখ্যক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *