মোঃ কামরুল ইসলাম, রাঙামাটি জেলা প্রতিনিধি:
রাঙামাটি ‘সত্যের পক্ষে এক ঝাঁক কলম সৈনিক’এই স্লোগানকে সামনে রেখে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে রাঙামাটি জার্নালিস্ট নেটওয়ার্কের (আরজেএন) সম্মেলন। সম্মেলনে উপস্থিত সদস্যদের সরাসরি ভোটে নিউজ২৪ টেলিভিশন ও দৈনিক বাংলাদেশ প্রতিদিন-এর প্রতিনিধি ফাতেমা জান্নাত মুমু সভাপতি এবং দৈনিক আমার বার্তা-র প্রতিনিধি বিনয় চাকমা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।শুক্রবার (৬ মার্চ) বিকেলে রাঙামাটি শহরের কাঁঠালতলী সিনেমা হল এলাকায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
নবগঠিত কমিটি ও সাংগঠনিক সিদ্ধান্ত সম্মেলনে সর্বসম্মতিক্রমে আগামী ২ বছরের জন্য ৭ সদস্য বিশিষ্ট একটি শক্তিশালী কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এতে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মোহনা টেলিভিশন, দৈনিক আমার সংবাদ ও ডেইলি পোস্ট-এর রাঙামাটি জেলা প্রতিনিধি মহুয়া জান্নাত মনি।সভায় সংগঠনকে আরও গতিশীল ও গণতান্ত্রিক করতে গঠনতন্ত্র প্রণয়নসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় উপস্থিত সদস্যরা ঐক্যবদ্ধভাবে পেশাগত মানোন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।নেতৃবৃন্দের বক্তব্য সংগঠনের নবনির্বাচিত সভাপতি ফাতেমা জান্নাত মুমু বলেন, পার্বত্যাঞ্চলে গণমাধ্যমকর্মীদের সঠিক অবস্থান তৈরি করতে এবং পেশাগত উৎকর্ষ সাধনে আমাদের এই ঐক্য জরুরি। সত্যের পথে চলতে গিয়ে আমাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে, তবে আমরা সেই বাধা পেরিয়ে নিজেদের পেশাগত মানোন্নয়নে একযোগে কাজ করব।
তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রামের পিছিয়ে পড়া সকল জাতিগোষ্ঠীর মানুষের সুখ, দুঃখ, সমস্যা ও সম্ভাবনা তুলে ধরে রাঙামাটি জেলাকে সমৃদ্ধশালী হিসেবে গড়ে তুলতে এক ঝাঁক কলম সৈনিক নিরলসভাবে কাজ করে যাবে।একনজরে নতুন কমিটির শীর্ষ নেতৃত্ব সভাপতি: ফাতেমা জান্নাত মুমু (নিউজ২৪ ও বাংলাদেশ প্রতিদিন)সাধারণ সম্পাদক: বিনয় চাকমা (দৈনিক আমার বার্তা)সাংগঠনিক সম্পাদক: মহুয়া জান্নাত মনি (মোহনা টিভি ও ডেইলি পোস্ট)সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, শীঘ্রই পূর্ণাঙ্গ কমিটির অন্যান্য সদস্যদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

