সর্বশেষ
এপ্রিল ৯, ২০২৬

রাঙামাটিতে নির্বাচনী উত্তাপ, মনোনয়নপত্র জমা দিলেন জামায়াত প্রার্থী

Spread the love

​মোঃ কামরুল ইসলাম, রাঙ্গামাটির জেলা প্রতিনিধি:

রাঙামাটি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি-২৯৯ সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোখতার আহম্মদ তাঁর মনোনয়নপত্র আনুষ্ঠানিকভাবে দাখিল করেছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় তিনি রাঙামাটি জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে এই মনোনয়ন ফরম জমা দেন।​মনোনয়নপত্র দাখিলের সময় অ্যাডভোকেট মোখতার আহম্মদের সঙ্গে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে দলীয় নেতাকর্মীদের উল্লেখযোগ্য উপস্থিতি ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। পুরো প্রক্রিয়াটি অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।​নির্বাচিত হলে অগ্রাধিকার পাবে সুশাসন ও উন্নয়ন​মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অ্যাডভোকেট মোখতার আহম্মদ তাঁর নির্বাচনী লক্ষ্য তুলে ধরেন। ​

রাঙামাটি-২৯৯ আসনের জনগণের মৌলিক অধিকার রক্ষা, সুশাসন প্রতিষ্ঠা এবং পার্বত্য অঞ্চলের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করতেই আমি নির্বাচনে অংশগ্রহণ করছি। জনগণের ভালোবাসা ও সমর্থনে আমি জয়ী হলে শিক্ষা, উন্নত স্বাস্থ্যসেবা, দুর্গম এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টিতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করব।​

এ সময় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, অ্যাডভোকেট মোখতার আহম্মদ একজন সচেতন আইনজীবী ও দীর্ঘদিনের সমাজসেবক হিসেবে এলাকায় অত্যন্ত সুপরিচিত। একজন পরিচ্ছন্ন ইমেজের মানুষ হিসেবে সাধারণ ভোটাররা তাঁকে যোগ্য প্রতিনিধি হিসেবে বেছে নেবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।​

উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রামের গুরুত্বপূর্ণ এই আসনটিতে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র দাখিলের মধ্য দিয়ে রাঙামাটির নির্বাচনী মাঠের রাজনৈতিক তৎপরতা আরও চাঙা হয়ে উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *