মোঃ ইসমাইল হোসেন,নাচোল প্রতিনিধিঃ গতরাতে দুইটার দিকে বংপুর গ্রামের তারিপ ও মর্জিনার বাড়িতে পুলিশের পোশাক পরিহিত অবস্থায় সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের পোশাক পরিহিত কয়েকজন ব্যক্তি তাদের বাড়িতে প্রবেশ করে এবং তাদের মুখ, হাত ও চোখ বেঁধে মৃত্যুর ভয় দেখিয়ে চাবি নিয়ে আলমারি থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার বের করে নিয়ে যায়। যাওয়ার সময় একটি রামদা ফেলে যায়।এর কিছুক্ষণ পরে বংপুর মার্চেন্টের মিল এর পাশে সড়কে ছিনতাই এর ঘটনা ঘটে। সেখান থেকে আবার পুলিশ টহল দিয়ে রাস্তায় ঘুরতেও দেখা যায়।
এর কিছুক্ষণ আগে বংপুর মোড়ে মামুন ও রহমতের বাড়িতেও পুলিশ হানা দেয়।এলাকাবাসীর কাছ থেকে জানা যায় গত সপ্তাহখানেক থেকে বংপুর মোড়ের পাশে ইটভাটার আশপাশ এলাকা হতে গভীর রাতে ফায়ারিং এর শব্দ পাওয়া যাচ্ছে।গভীর রাতে এ ধরনের ঘটনা এলাকার মানুষকে ভাবিয়ে তুলেছে। একদিকে পুলিশ ঘুরছে এরই মধ্যে আবার সংঘবদ্ধ ডাকাতি ও সড়কে ছিনতাইয়ের ঘটনা ঘটছে। ডাকাতি করেছে তারা আবার পুলিশের পোশাক পরিহিত ছিল। বিষয়টি খুবই দুশ্চিন্তার।
রাত্রের ঘটনায় অভিযোগ জানাতে ভুক্তভোগী তারিফ এবং মর্জিনা গোমস্তাপুর থানায় গিয়েছে বলে জানা গেছে।এ ব্যাপারে প্রশাসনের শক্তিশালী হস্তক্ষেপ ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি কামনা করছে এলাকাবাসী।

