সর্বশেষ
মার্চ ১, ২০২৬

রক্তে রঞ্জিত ইরানের বালিকা বিদ্যালয় ইসরাইলি হামলায় নিহত ১০৮ জন শিশু

Spread the love

ডেক্স রিপোর্ট, newsbd24live:


​ইরানের দক্ষিণাঞ্চলে একটি বালিকা বিদ্যালয়ে ভয়াবহ ইসরাইলি হামলায় প্রাণহানির সংখ্যা বেড়েই চলেছে। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই হামলায় নিহত শিক্ষার্থীর সংখ্যা বেড়ে ১০৮ জনে দাঁড়িয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মিজান নিউজ এজেন্সির তথ্যের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা আজ এই খবর নিশ্চিত করেছে।


​প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবার সকালে ইরানের হরমোজগান প্রদেশের মিনাব শহরের একটি বালিকা বিদ্যালয়ে এই বর্বরোচিত হামলা চালায় ইসরাইল। হামলার সময় স্কুলটিতে অন্তত ১৭০ জন শিক্ষার্থী উপস্থিত ছিল। মিনাব শহরের প্রসিকিউশন দপ্তর থেকে জানানো হয়েছে, ধ্বংসস্তূপ থেকে আরও মরদেহ উদ্ধারের পর নিহতের সংখ্যা ১০৮-এ পৌঁছেছে।


​উদ্ধারকারী সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, গুরুতর আহত অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। স্থানীয় হাসপাতালগুলোতে বর্তমানে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এই হামলাকে কেন্দ্র করে পুরো ইরানে তীব্র শোক ও উত্তজনা বিরাজ করছে। আন্তর্জাতিক মহলে এই ঘটনার তীব্র নিন্দা জানানো হচ্ছে।
​সূত্র: আল-জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *