সর্বশেষ
ফেব্রুয়ারি ২০, ২০২৬

ম্যাচ ফিক্সিং অভিযোগের প্রেক্ষিতে বিসিবির সব পদ থেকে সরে দাঁড়ালেন মোখলেসুর রহমান শামীম।

Spread the love

মোঃ শাহনুর রহমান লিমন, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক মোখলেসুর রহমান শামীমের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের গুরুতর অভিযোগ ওঠার পর তিনি বোর্ডের সব দায়িত্ব থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছেন। বিপিএলের ১২তম আসরের ফাইনাল চলাকালীন সময়েই এ সিদ্ধান্ত নেন তিনি।

বিসিবিতে তিনি অডিট কমিটির চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন।শুক্রবার (২৩ জানুয়ারি) নিজের ফেসবুক পোস্টে মোখলেসুর রহমান শামীম জানান, অভিযোগের নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করতেই তিনি বিসিবি পরিচালক এবং অডিট কমিটির চেয়ারম্যানসহ সব পদ থেকে সরে দাঁড়াচ্ছেন।পোস্টে তিনি লেখেন, সাম্প্রতিক অভিযোগের কারণে যেন তদন্ত প্রক্রিয়া কোনোভাবে প্রভাবিত না হয়, সে লক্ষ্যেই এই সিদ্ধান্ত। তিনি স্পষ্ট করে জানান, এটি দায় স্বীকারের কোনো বিষয় নয়; বরং দেশের ক্রিকেট ও বিসিবির মর্যাদা রক্ষার প্রতি তার দায়বদ্ধতার প্রকাশ।

ব্যক্তিগতভাবে সিদ্ধান্তটি কঠিন হলেও প্রতিষ্ঠানের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন উল্লেখ করে শামীম বলেন, দেশের ক্রিকেটের সুনাম ব্যক্তিগত অবস্থানের চেয়েও বড়। একই সঙ্গে তিনি স্বাধীন তদন্তে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন এবং সত্য ও ন্যায় প্রতিষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।উল্লেখ্য, সর্বশেষ বিসিবি নির্বাচনে রাজশাহী বিভাগ থেকে কাউন্সিলর হিসেবে মনোনয়ন পেয়ে পরিচালক নির্বাচিত হন মোখলেসুর রহমান শামীম। পরবর্তীতে তাকে অডিট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়।অন্যদিকে বিপিএলের চলতি আসরে ছয় দলের মধ্যে নোয়াখালী এক্সপ্রেস লিগ পর্বে ষষ্ঠ স্থান অর্জন করে সবার আগে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *